প্রথমত কম্পিউটার প্রোগ্রামিং বড় পুঁজির রাষ্ট্র নিয়ন্ত্রিত কেন্দ্রীভূত উতপাদন ব্যবস্থা নির্ভর সাদা-পুরুষ-ইওরোপিয়-উপনিবেশ-সাম্রাজ্যবাদীখ্রিষ্টিয়-সাম্রাজ্য-কর্পোরেট-লুঠ-গণহত্যাপক্ষীয়-দখলদারি-মহিলা-গণমানুষ-বিকেন্দ্রিতউৎপাদন ব্যবস্থাবিদ্বেষকেন্দ্রিক – অর্থাৎ ২৬৮ বছরের পুঁজিবাদ, নব্যপুঁজিবাদ এবং আজকের চরম ফাটকা ডিটাল পুঁজির দুর্ণীতি, দুষ্কর্মের অনুগামী/ছদ্মঅনুগামী। আপনি এআইকে ইওরোপ/আমেরিকার স্বার্থ বিরোধী প্রশ্ন করলে তার গালে এক তাল মাছি পড়ে। সে হয় চুপ হয়ে যায়, না হলে ভুলভাল বকে।

চিনও ইওরোপিয় উপনিবেশ নির্মাণের পথ নিয়েছে – তার মত করে। ইওরোপের বিফলতা থেকে শিখে সে সাম্রাজ্য তৈরি করছে মূলত ইওরো-ইয়াঙ্কি উপনিবেশ বিদ্বেষ কাজ লাগিয়ে। উৎপাদন ব্যবস্থা মূলত উপনিবেশিকই। লক্ষ্য পুরোনো নেতাদের উচ্ছেদ করা। বিওয়াইডি/শাওমির ব্যাটারি গাড়ি হইহই করে বিকোচ্ছে ১৮০০/১৯০০য় ইওরোপের সাবসিডি দিয়ে বিশ্ব বাজারে শিল্পদ্রব্য বিক্রির লাইনেই। নতুন কিছুই হচ্ছে না। সব কিছুই ইওরোপিয় সাম্রাজ্যবাদের তৈরি করা পদ্ধতি – নতুন আকারের বোতলে পুরোনো সাম্রাজ্য কাঠামো পোরা। খুব বেশি হলে রাষ্ট্রনজরদারিভিত্তিকপুঁজিসাম্যবাদ-এর সোনার পাথরবাটি।

ইয়াঙ্কিদের তুলনায় ১০% বিনিয়োগে চিনের এআই কাঠামোও বিশাল অর্থ বিনিয়োগ অনুসারী। বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ কমিয়েছেমাত্র। সে যে সফটওয়ার আর্কিটেকচার তৈরি করেছে, সে সব ইওরোপিয় সাম্রাজ্যের তাত্ত্বিকতার অনুগামী; চিনা সাম্রাজ্য বিকাশের নীতিমালা রক্ষা করার কাঠামো ভিত্তি করে বিকশিত। চিনের সাম্রাজ্য-স্বার্থ বিরোধী কথা বললে সেও তোতলায়।

আপনি এত দিন ইওরোপের অনুগামী হয়ে জীবন রক্ষা করেছেন হে বঙ্গজ ভদ্রবিত্ত, এখন আপনার ভাগ্য চিনা গিগ ইকনমিতে বাঁধা। আপনাকে এআইকে গ্লোরিফাই করে যেতে হবে। না হলে আপনার ছানাপোনা খাবে কি? চিন-ইওরোপ আপনার হাতে এআই খেলনা তুলে দিয়ে পলাশীর পরে যে কাণ্ড করেছিল, তার একশান রিপ্লে হবে।

অর্থাৎ আপনি এআইকে যা ফিড করছেন, সে তাই আপনাকে ফেরত দিচ্ছে। কোটি-কোটি মানুষ বিশ্বজুড়ে ন্যুনতম রোজগারে এইআই কাঠামো চালাচ্ছেন – তাদের চোখে দেখা যায় না। তারাই গোটা এআইএর ব্যাকবোন। আপনি সে প্রশ্ন দিচ্ছেন, সে সব সমাধান করার গিগ শ্রমিক এশিয়া-আফ্রিকায় ছড়িয়ে আছে মাসে ১০০-২০০ ডলারের বিনিময়ে। শ্রম শোষণ করে আপনার/ভদ্রবিত্তকে চোখে রঙ্গিন চশমা পরিয়ে পুঁজির কার্যসিদ্ধি হচ্ছে। ফলে সেখানে যা ফিড করবেন তাই তো উত্তর ফেরত আসবে। ফলে আপনি চাইলেও বাংলার পরম্পরার কারিগরি উৎপাদন কাঠামো পাবেন না। এটাই আদতে সাম্রাজ্যবাদ।

বাংলাদেশের বন্ধুদের ভাষায় বলি, আলটিমেটলি এআই একটা চ্যাটের বাল।